রাজ্যবাসীর জন্যে দেবীর কাছে প্রার্থনা করলেন রাজ্যপাল ধনকড়

কলকাতা, ২৪ অক্টোবর- রাজ্যে করোনায় মৃত্যুর হার বেশি। এমতাবস্থায় দাঁড়িয়ে রাজ্যের উচ্চ আদালত পূজামণ্ডপগুলোতে প্রবেশে যে নিষেধাজ্ঞার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে তাকে স্বাগত জানালেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। শনিবার মহাঅষ্টমীর বিকেলে বেলুড় মঠে প্রতিমা দর্শনে আসেন তিনি।
প্রতিমা দর্শন এর পাশাপাশি বেলুড় মঠে কিছুটা সময় কাটানোর পর ফের রাজভবন উদ্দেশ্যে যাত্রা করেন। যদিও রাজভবনের দিকে রওনা হলেও মাঝপথে ঘুরে যায় রাজ্যপালের গাড়ি।
আরও পড়ুন: মহাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে মোদির বাংলায় টুইট নিয়ে জোর চর্চা
বেলুড় মঠ থেকে সোজা চলে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে। তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়ি যান। সেখানে বেশ কিছুটা সময় কাটান রাজ্যপাল ধনকড়। সঙ্গে ছিলেন স্ত্রীও।
তবে এদিন বেলুড় মঠ ছেড়ে বেরোনোর সময় সাংবাদিকদের রাজ্যপাল জানান, দেবীর কাছে রাজ্যবাসীর ভালো চেয়ে প্রার্থনা করেছি। এর পাশাপাশি তিনি জানান, মন্ডপে দর্শনার্থীদের প্রবেশ নিয়ে রাজ্যের উচ্চ আদালত যে সিদ্ধান্ত নিয়েছে তা সঠিক। পুজোগুলির কোনও ক্ষতি হয়নি।
সূত্র: কলকাতা২৪x৭
আর/০৮:১৪/২৪ অক্টোবর









