বগুড়া

করোনাভাইাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ডা. একেএম মাসুদুর রহমান

বগুড়া, ২৬ অক্টোবর- বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও বেসরকারি রাফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান প্রফেসর ডা. একেএম মাসুদুর রহমান (৬২) করোনাভাইাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৫ অক্টোবর) সন্ধ্য ৬টায় তার মৃত্যু হয়।

টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডা. মতিউর রহমান জানান, অধ্যাপক ডা. মাসুদুর রহমান ওই হাসপাতালে কোভিড-১৯ ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতেন।

টিএমএসএস মেডিকেল কলেজে যোগদানের আগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপতাালে মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন।

টিএমএসএস মেডিকেল কলেজ ও রতফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের মুখপাত্র আব্দুর রহিম রুবেল জানান, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেখায় গত ৪ অক্টোবর নমুনা পরীক্ষায় ডা. মাসুদুর রহমানের রিপোর্ট পজিটিভ আসে। পরবর্তীতে গত ১২ অক্টোবর বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় এনে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৬ এবং ২০ অক্টোবর নমুনা পরীক্ষাতেও তিনি করোনা পজিটিভ ছিলেন।

আরও পড়ুন: নাটোরে প্রতিবন্ধী ভ্যানচালক হত্যার অভিযোগে গ্রেফতার ২

অবশ্য গত ২৪ অক্টোবরের পরীক্ষায় তার রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু ততদিনে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। রোববার ডা. মাসুদকে আইসিইউতে নেয়া হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টায় তার মৃতু ̈ হয়।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এর আগে বগুড়ার আরও ৩ চিকিৎসকের মৃত্যু হয়েছে। তারা হলেন- সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেজোয়ানুল বারী শামিম, বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের গাইনি বিভাগের সাবেক সহকারী অধ্যাপক ডা. শামস্ শায়লা বানু ও শিক্ষ অধিদফতরের অল্টারনেটিভ মেডিকেল কেয়ারের (এএমসি) বিভাগের পরিচালক ডা. আব্দুল লতিফ।

সূত্র: জাগোনিউজ

আর/ ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language