জাতীয়

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে এরফান গ্রেফতার

ঢাকা, ২৬ অক্টোবর- নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিমকে মারধরের ঘটনায় হাজী সেলিমের ছেলে এফরান সেলিমকে গ্রেফতার করেছে র‍্যাব। আজ সোমবার (২৬ অক্টোবর) তাকে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত হাজী সেলিমের বাসায় অভিযান চালাচ্ছে র‍্যাবের একটি দল। এর আগে এফরান সেলিমসহ ৫ জনের বিরুদ্ধে ধানমন্ডি থানায় ‘মারধর ও হত্যা চেষ্টা’ মামলা হয়। গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে।

গত রাতে সংসদ সদস্য হাজী সেলিমের গাড়ি থেকে নেমে নৌবাহিনীর এই কর্মকর্তা ও তার স্ত্রীকে মারধর করা হয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ধানমন্ডি থানায় লিখিত অভিযোগ জানিয়েছিলেন আহত নৌবাহিনীর কর্মকর্তা। এ সময় নৌবাহিনীর বেশ কয়েকজন কর্মকর্তা থানায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  যুদ্ধজাহাজ বিজয় জেটিতে ফিরেছে

হাজী সেলিমের গাড়িটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। গতকাল রাতে কলাবাগান মোড়ে মারধরের এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তখন গাড়িতে ছিলেন না সংসদ সদস্য হাজী সেলিম। তবে সংসদ সদস্যের স্টিকার লাগানো ছিলো। গাড়িতে হাজী সেলিমের ছেলে ও তার নিরাপত্তারক্ষীরা ছিলেন।

সূত্র: নতুন সময়

আর/ ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language