ক্রিকেট

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা

নয়াদিল্লি, ২৬ অক্টোবর- ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে তিন ফরম্যাটের কোনোটিই রাখা হয়নি রোহিত শর্মাকে।

চোট শঙ্কার কারণে সীমিত ওভারের ক্রিকেটে ভারতের সহ-অধিনায়ক রোহিতকে দলে রাখেননি নির্বাচকেরা। ইশান্ত শর্মাও নেই একই কারণে।

ডিসেম্বরে শুরু হতে যাওয়া সিরিজে ৪টি টেস্ট এবং ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে ভারত। করোনা পরিস্থিতে বায়ো-সিকিউর পরিবেশে অনুষ্ঠিত হতে দুই দলের খেলা।

রোহিত এবং ইশান্ত দুজনই চলমান আইপিএলে ইনজুরিতে পড়েছেন। ইশান্তের পুরো আইপিএলই শেষ হয়ে যায় মাত্র ১ ম্যাচেই। বিসিসিআইয়ের মেডিকেল টিম এই দুজনের চোট সেরে ওঠার দিকে নজর রাখছে বলে জানিয়েছেন বিসিসিআই।

আরও পড়ুন: বিসিবি প্রেসিডেন্টস কাপে সেরা যারা

এদিকে আইপিএলে দুরন্ত ফর্মে থাকলেও টেস্ট দলে জায়গা হয়নি শিখর ধাওয়ানের। তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ারও জায়গা হয়নি সাদা পোশাকে। দুজনই রয়েছেন শুরু ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে।

রোহিতের বদলে অস্ট্রেলিয়া সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বিরাট কোহলি ডেপুটি থাকবেন লোকেশ রাহুল। টেস্টে সহ-অধিনায়ক আজিঙ্কা রাহানে।

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল

টেস্ট স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), হনুমা বিহারি, শুভমন গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), ঋষভ পন্ত (উইকেটকিপার), জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, উমেশ যাদব, নভদিপ সাইনি, কুলদিপ যাদব, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সিরাজ।

ওয়ানডে স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, লোকেশ রাহুল (সহ-অধিনায়ক এবং উইকেটরক্ষক), শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, হার্দিক পান্ডিয়া, মায়াঙ্ক আগরওয়াল, রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহাল, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদিপ সাইনি ও শার্দুল ঠাকুর।

টি-টোয়েন্টি স্কোয়াড

বিরাট কোহলি (অধিনায়ক), শিখর ধাওয়ান, শুভমন গিল, লোকেশ রাহুল, মায়াঙ্ক আগরওয়াল, শ্রেয়াস আয়ার, মনিশ পান্ডে, সঞ্জু স্যামসন, হার্দিক পান্ডিয়া,রবীন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চহাল, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, নভদিপ সাইনি ও শার্দুল ঠাকুর।

সূত্র : দেশ রূপান্তর
এন এইচ, ২৬ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language