সংগীত

নেহার বিয়ের ছবি ভাইরাল

মুম্বাই, ২৭ অক্টোবর- গুঞ্জন সত্যি করে, গত ২৪ অক্টোবর দীর্ঘদিনের বন্ধু রোহনপ্রীত সিংয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন বলিউডের তারকা কণ্ঠশিল্পী নেহা কক্কর। সোমবার সেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন নেহা। নিজের ইনস্টাগ্রামে দুই ধাপে আপলোড করেছেন বিয়ের ছবি।

সেই ছবির ক্যাপশনে নিজেকে রোহনপ্রীতের নববধূ হিসেবে ঘোষণা দিয়েছেন নেহা। সেসব ছবি এরই মধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। এই প্রতিবেদন তৈরির সময় ইনস্টাগ্রামে এক ঘণ্টা আগে দুই ধাপে আপলোড করা নেহার বিয়ের ছবি পছন্দ করেছেন প্রায় ২০ লাখ ব্যবহারকারী।

আরও পড়ুন: এ গানটায় তাদের কপিরাইট দাবি করা ঠিক হয়নি: শাওন

জানা গেছে, বিয়েতে রোহানকে শেরওয়ানিতে দেখা গেছে আর নেহা পরেছিলেন দুপাট্টা। এ ছাড়া পাঞ্জাবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথাও রয়েছে। নেহার স্বামী রোহনপ্রীত সিং নেহা কক্করের দীর্ঘদিনের বন্ধু, যিনি ‘মুঝসে শাদি কারোগি’ রিয়েলিটি শোর মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছিলেন।

এদিকে, ‘নেহু দ্য বিয়া’ শিরোনামে ২১ অক্টোবর নতুন গান মুক্তি পেয়েছে নেহা কক্করের, যে গানের কথা ও সুর করেছেন নেহা নিজেই। এই গানে দেখা গেছে নেহা-রোহনপ্রীতকে।

এন এইচ, ২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language