দিনাজপুর

৩ ঘণ্টার মাথায় বিদ্যুৎ পেলো হালিমা বিবি

দিনাজপুর, ২৭ অক্টোবর- দিনাজপুরের হিলিতে পল্লী বিদুৎ অফিসে আবেদন করে ৩ ঘণ্টার মাথায় বাড়িতে বিদুৎ সংযোগ পেলো হালিমা বিবি।

বুধবার বেলা ১১টার দিকে হিলি পল্লী বিদুৎ অফিসে আবেদন করেন হালিমা বিবি। দুপুর দেড়টায় উপজেলার দক্ষিণ বাসুদেবপুর ক্যাম্পপট্টি এলাকায় তার নিজ বাড়িতে এজিএম সাইদুর রহমানের নেতৃত্বে একটি টিম গিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়।

আরও পড়ুন: জেলেই ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন মো. ইরফান সেলিম

হিলি পল্লী বিদুৎ অফিসের এজিএম সাইদুর রহমান বলেন, হালিমা বিবি আজকে আমাদের অফিসে এসে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে। আমরা দ্রুততার সাথে তার বাড়িতে গিয়ে বিদ্যুৎ সংযোগ দেই। হাকিমপুর উপজেলা যেহেতু শতভাগ বিদ্যুতায়নের উপজেলা, তাই আমরা কাজ করে যাচ্ছি যাতে একটি বাড়িও বিদুৎবিহীন না থাকে।

সূত্র: বাংলাদেশ জার্নাল

আর/০৮:১৪/২৭ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language