ঢালিউড

ভিন্নধর্মী আয়োজনে বিদ্যা সিনহা মিম

ঢাকা, ২৯ অক্টোবর- লাক্স চ্যানেল আই সুপারস্টারেরে চ্যাম্পিয়ন হিসেবে ২০০৭ সালে শোবিজে পথচলা শুরু করেন বিদ্যা সিনহা মিম। এরপর তাকে দেখা গেছে নিয়মিতই মডেলিং ও অভিনয়ে। তিনি কাজ করেছেন দর্শকপ্রিয় নাটক-টেলিছবিতে। মিম কাজ করেছেন চলচ্চিত্রেও।

দেশের সিনেমার পাশাপাশি কলকাতার বেশ ক’জন নামি নির্মাতার সিনেমায় প্রসেনজিৎ-জিৎ ও সোহমদের সঙ্গে দেখা গেছে তাকে।

এ তারকা করোনার সময় বন্দি ছিলেন ঘরে। পরিবারের সদস্যদের সঙ্গে কেটেছে সময়। সম্প্রতি তিনি ধীরে ধীরে কাজে ব্যস্ত হয়ে উঠছেন।

সেই ধারাবাহিকতায় একটি ভিন্নধর্মী অনুষ্ঠানে অংশ নিলেন। ফুডপ্যান্ডা আয়োজিত ‘ফর দ্য লাভ অব ফুড’র দ্বিতীয় পর্বে দেখা যাবে তাকে।

এ অনুষ্ঠানটি পরিচালনা করেন কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হুমায়ূন।

মিমের সঙ্গে পর্বটিতে অংশ নেবেন স্ট্রিট ওভেনের মালিক দম্পতি আশিকুর রহমান ও সামিরা তারিন। এ পর্বে মিম তার পছন্দের একটি খাবার তৈরি করবেন সামিরা তারিনের সঙ্গে। মিমের তৈরি খাবারটি বিশেষ ডিসকাউন্টে কিনতে পাওয়া যাবে ফুডপ্যান্ডার অ্যাপে।

আরও পড়ুন: রাজধানীর পর বন্দরনগরীতে ‘ঊনপঞ্চাশ বাতাস’

মিমের সম্পূর্ণ ফুডভেঞ্চার দেখতে হলে চোখ রাখতে হবে আজ (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে বেসরকারি টিভি চ্যানেল এনটিভি’র পর্দায়। টিভি চ্যানেলে প্রিমিয়ার হয়ে যাওয়ার পর ফুডপ্যান্ডার অফিশিয়াল ইউটিটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও এই শো দেখা যাবে।

ফুডপ্যান্ডার আয়োজনে ‘ফর দ্য লাভ অব ফুড’র প্রথম পর্বে গত ২২ অক্টোবর অতিথি হিসেবে ছিলেন গায়ক ও অভিনেতা তাহসান রহমান খান।

আডি/ ২৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language