পর্যটন

সৌদি আরবের ৭টি অপার সৌন্দর্যের স্থান

পর্যটকদের কাছে আকর্ষণীয় না হলেও সৌদি আরবে কিন্তু বেড়ানোর দারুণ কিছু জায়গা রয়েছে। একবার গেলে যেকোনো মানুষের ভালো লাগবে। সেখানকার নিয়ম-কানুন এবং সংস্কৃতি সম্পর্কে ধারণা রাখা জরুরি। সেগুলো মেনে চলতে পারলে সেখানে ঘুরে আসতে পারেন।

১. আল সৌদ :

লোনলি প্ল্যানেট-এ বলা হয়েছে ‘এর সৌন্দর্যে মুখ হা হয়ে যাবে’। সৌদি আরবের এই স্থানটি যাদুমন্ত্রে আবিষ্ট করে দেবে আপনাকে। পর্বতবেষ্টিত এলাকাটি কালো মেঘপূর্ণ, গভীর গিরিখাত আর আকাশ ফুঁড়ে বেরিয়ে যাওয়া পর্বতের মধ্যে হারিয়ে যেতে পারবেন আপনি। ক্যাবল কারের ব্যবস্থা রয়েছে যা দিয়ে পুরোটা দেখতে পারবেন।

আরও পড়ুন: ভালোলাগা থেকেই ঘুরে আসতে পারেন আর্জেন্টিনার ৮ টি সুন্দর স্থান

২. ফারসান আইল্যান্ড :

দারুণ ছুটি কাটানোর স্থান হতে পারে এই সমুদ্র সৈকত। এই অঞ্চলটি ব্যক্তিগত ও পাবলিক সৈকতের মিশ্রণ। আরেকটি দারুণ বিষয় হলো, সমুদ্রের নিচের পরিবেশ দেখতে ডুবুরির পোশাক পরে নামতে পারবেন।

৩. এজ অব দ্য ওয়ার্ল্ড :

আপনি কী জানেন, পৃথিবীর শেষ প্রান্ত বলে তুলনা করা হতো সৌদির এই অঞ্চলকে। জাবেল তোয়াক পর্বতের ওপর দাঁড়িয়ে যতদূর চোখ যাবে, শুধু সমান ভূমি দেখতে পাবেন। সেখানে কোনো দিগন্ত রেখা পাবেন না।

৪. মাদাইন সালেহ :

সৌদিতে একটিমাত্র স্থান দেখার সুযোগ থাকলে প্রায় সবাই এখানে যাওয়ার পরামর্শ দেবেন। মরুর অপার সৌন্দর্যের সঙ্গে বহু পুরাতন ইতিহাসের সাক্ষ্য এখানে উপভোগ করতে পারবেন। আরবের বিভিন্ন স্থানের বাণিজ্য, হজ কাফেলা, অভিযাত্রী এবং সৈন্যদের চলাচলের ক্রসরোড ছিল মাদাইন সালেহ। পাহাড়ের গায়ে অপূর্ব নির্মাণশৈলী নিয়ে এখানে আজো দাঁড়িয়ে রয়েছে প্রাচীন নাবাতায়েন সমাধিসৌধ।

৫. উনাইজাহ :

কাশিম প্রদেশের উনাইজাহ পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠতে পারে। প্রাক-ইসলামি সভ্যতার নিদর্শন রয়েছে এখানে। একই সঙ্গে বাণিজ্যিক কেন্দ্রও এটি।

৬. উয়াহবা ক্রেটার :

সৌদি আরবের অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের ছবি নিয়ে টিকে রয়েছে উয়াহবা ক্রেটার। এই আগ্নেয়গিরির জ্বালামুখের চারদিকে রয়েছে জমে যাওয়া লাভায় সৃষ্ট ভূমি, লবণের খনি এবং মরুদ্যান।

৭. রিয়াদ :

বিশ্বের সবচেয়ে সম্পদশালী শহরগুলোর একটি রিয়াদ। একই সঙ্গে সৌদির রাজধানী হওয়াতে নিঃসন্দেহে রিয়াদ পর্যটকের ঘোরার স্থান হতে পারে। ঐতিহ্যবাহী মসজিদ, শপিং মল, মিউজিয়াম দেখতে পারবেন এখানে।

এন এইচ, ৩০ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language