সাভারে ব্যাটারি কারখানায় আগুন নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ঢাকা, ০৮ অক্টোবর- সাভারের বিরুলিয়ায় একটি টিনসেড ব্যাটারি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট।
বৃহস্পতিবার (০৮ অক্টোবর) ৮টা ৪৫ মিনিটের দিকে বিরুলিয়ার আকরাইনের খাগান এলাকার একটি কারখানার ভেতরে এ আগুনের সূত্রপাত ঘটে।
আরও পড়ুন: সৌদি ফেরত এক-তৃতীয়াংশের যাওয়া হবে না
সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার বেলাল জানান, আমাদের সাভার ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে ও ডিইপিজেড ফায়ার স্ট্যাশন থেকে দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এ বিষয়ে বিরুলিয়ার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) অপূর্ব বলেন, আগুনের ভয়াবহতা অনেক। ফায়ার সার্ভিসের টিম কাজ করছে আরও কয়েকটি টিম রাস্তায় আছে। কারখানাটি ব্যাটারি কারখানা বিধায় আগুন আরও বেশি করে জ্বলছে। তবে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র : বাংলানিউজ
এন এইচ, ০৮ অক্টোবর









