নেত্রকোনা

নেত্রকোনায় উদীচী শিল্পীগোষ্ঠির প্রতিবাদী কর্মসূচী

নেত্রকোনা, ০৯ অক্টোবর- সারাদেশে নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে লাগাতার কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবারেও নেত্রকোনায় বিক্ষোভ করেছে উদীচী শিল্পীগোষ্ঠি জেলা সংসদ।

বেলা ১১ টায় নেত্রকোনা শহরের ছোটবাজার শহীদ মিনার মোড় থেকে মোক্তারপাড়া সড়কে প্রতিবাদী গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে তারা বিক্ষোভ সমাবেশ করেন।

এতে মহিলা পরিষদ, নারী প্রগতি সংঘসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠন একাত্মতা পোষণ করে গণসংগীত ও প্রতিবাদী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশ গুম করতে গিয়ে পুলিশ সদস্য আটক

প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান, সম্পাদক অসীত ঘোষ, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, নারী প্রগতি সংঘের কল্পনা ঘোষ, সিপিবির কোহিনুর বেগম ও প্রত্যাশা সাহিত্য গোষ্ঠির সভাপতি দেবাশীষ সরকারসহ অন্যরা। প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন উদীচীর শিল্পীবৃন্দ।

সূত্র : বিডি প্রতিদিন
এম এন / ০৯ অক্টোবর


Back to top button
🌐 Read in Your Language