নাটক

যে কারণে সিনেমা থেকে দূরে হাসান মাসুদ

ঢাকা, ২৩ ডিসেম্বর- দেশের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু তিনি সেসব ফিরিয়ে দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, তিনি খুঁজছিলেন বিশেষ একটি চরিত্র। এমন চরিত্র, যেখানে দেশের অভিনেতারা যুৎসই অভিনয় করতে পারেন না। তবে তিনি আত্মবিশ্বাসী, তিনি পারবেন।

সর্বপ্রথম ২০০৪ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করেন। অভিনয়ের জন্যে দর্শকদের কাছ থেকে পান ব্যাপক প্রশংসা। ছবিটি মুক্তির পর থেকেই তিনি চেয়েছিলেন নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিয়মিত হবেন। অভিনয়ও করেছিলেন বেশ কয়েকটি ছবিতে। কিন্তু মনের মতো চিত্রনাট্য না পাওয়ায় গত ১০ বছর কোনো ছবিতে আর অভিনয় করা হয়নি তার। ইচ্ছে ছিল খল চরিত্রে অভিনয় করবেন। কিন্তু সে রকম কাজের প্রস্তাব তিনি পাননি।

হাসান মাসুদ গণমাধ্যমকে জানান, আমাদের দেশে খলনায়কের চরিত্রে যারা অভিনয় করেন, তাদের অভিনয় আমার পছন্দ হয় না। আমার কাছে মনে হয়, তাদের অভিনয় হয় না। বেশিরভাগ খলনায়ক সাঙ্গপাঙ্গ নিয়ে চিৎকার–চেঁচামেচি করে, ধুমধাম মারামারি করে। অথচ খলনায়কের চরিত্রে কোনো কথা না বলে শুধু চোখের ভাষা বা ইশারায় অনেক কিছু বোঝানো যায়। কোনো আওয়াজ থাকবে না, কিন্তু অনেক কিছু ঘটে যাবে। এ রকম চরিত্র দেখা যায় ভারতীয় সিনেমাগুলোতে। এমনকি কে যে খলনায়ক, সেটাও শুরুতে বোঝা যায় না। অথচ আমাদের দেশের খলনায়কদের প্রথম দর্শনেই চিনে ফেলেন দর্শক।

আরও পড়ুন : হানিফ সংকেতের নির্দেশনায় ‘মুক্তির কথা বিজয়ের গান’

তিনি আরও জানান, গল্প পছন্দ হলে খল চরিত্রকে সাদরে আমন্ত্রণ জানাবেন তিনি।

তবে, দীর্ঘ বিরতির পর গত বছর হাসান মাসুদ চুক্তিবদ্ধ হন কলকাতার একটি ছবিতে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোটগল্প ‘ক্যানভাস’ অবলম্বনে ছবিটির গল্প। গত এপ্রিল মাসে শুটিং শুরু করার কথা ছিল। কিন্তু করোনা মহামারির জন্য তা বাতিল হয়ে যায়। ছবির গল্পটা পড়ে পছন্দ হয় তার। কিন্তু শুটিং করতে না পারায় কিছুটা হতাশ হয়েছেন।

তিনি বলেন, ছবিটি আমরা শেষ করতে চাই। কিন্তু করোনার কারণে এখন বিজনেস এবং মেডিকেল ছাড়া অন্য কোনো ভিসা বন্ধ। ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করেছি। নিরাপত্তার জন্য তারা ভিসা দিচ্ছে না।

আডি/ ২৩ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language