জাতীয়

টিএসসির বিষয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মতামত চেয়েছে প্রশাসন

ঢাকা, ২৫ ডিসেম্বর – ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ‘সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগ’ নিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের মতামত জানতে চেয়েছে প্রশাসন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আবুল কালাম সিকদার অনুষদগুলোর ডিন ও ইনস্টিটিউটগুলোর পরিচালকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মতামত জানতে চেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের আইটি সেলের পরিচালক, উপাচার্য, দুই উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের দপ্তরেও এ বিজ্ঞপ্তির অনুলিপি পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা মতামত দিতে পারবেন। বিজ্ঞপ্তিটি শিক্ষক-শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য ডিন ও পরিচালকদের অনুরোধ করেছেন ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী।

আরও পড়ুন : আহমদ শফীর মৃত্যু: বিচার বিভাগীয় তদন্তের দাবি ৩১৩ আলেমের

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় টিএসসির সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। টিএসসির সার্বিক উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা ও সুপারিশ আহ্বান করা যাচ্ছে। বিজ্ঞপ্তিতে আগামী ২ জানুয়ারির মধ্যে (https://forms.gle/GnfMKXKS1NBVZGND7) ওয়েব লিংকে মতামত ও সুপারিশ পাঠানোর জন্য অনুরোধ করা হয়।

সুত্র : বাংলানিউজ
এন এ/ ২৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language