আইন-আদালত
জামিন চেয়ে হাইকোর্টে ডা. সাবরিনার আবেদন

ঢাকা, ২৮ ডিসেম্বর- করোনাভাইরাসের ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারপারসন ডা. সাবরিনা শারমিন হোসেন জামিন চেয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছেন।
আজ সোমবার (২৮ ডিসেম্বর) সংশ্লিষ্ট কোর্টের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম এ তথ্য জানান।
বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হবে।
আজ সংশ্লিষ্ট বেঞ্চের দায়িত্বে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুল ইসলাম বলেন, আজ আবেদনটি কার্যতলিকায় ছিল। আগামীকাল (মঙ্গলবার) ফের কার্যতালিকায় আসবে।
প্রসঙ্গত, রাজধানীর মহাখালীর তিতুমীর কলেজে করোনা টেস্টের নমুনা সংগ্রহের বুথ বসিয়ে সেখানে প্রশিক্ষণের নামে নানা অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগও পাওয়া যায়।
সূত্র: আরটিভি
আর/০৮:১৪/২৮ ডিসেম্বর









