ফুটবল
নেইমারদের নতুন কোচ পোচেত্তিনোই

শেষ পর্যন্ত গুঞ্জনটাই সত্যি হলো। টটেনহ্যাম হটস্পারের সাবেক কোচ মাউরিসিও পোচেত্তিনোই পেলেন পারিস সেন্ট জার্মেই’র দায়িত্ব। নেইমারদের ক্লাবে উত্তরসূরি হলেন কোচ টমাস টাচেলের।
৪৮ বছরের এ আর্জেন্টাইন ফুটবল গুরু ফরাসি চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। সঙ্গে থাকছে এক বছর চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগও।
আরো পড়ুন: দারুণ জয়ে নতুন বছর শুরু করল রিয়াল
পিএসজির সাবেক ফুটবলার পোচেত্তিনো ২০১৯ সালের নভেম্বরে টটেনহ্যামের চাকরি হারানোর পর থেকে এতদিন বসেই ছিলেন।
আড়াই বছর চাকরির পার গত ২৯ ডিসেম্বর পিএসজি থেকে বরখাস্ত হন জার্মান কোচ টাচেল।
সূত্র: বার্তা২৪
আর/০৮:১৪/৩ জানুয়ারি









