মাদারীপুর

আদালত চত্বরে ধর্ষকের সঙ্গে বিয়ে!

মাদারীপুর, ৩ জানুয়ারি- ধর্ষণের শিকার ভুক্তভোগীর সঙ্গে বিয়ের শর্তে জামিন পেয়েছেন মাদারীপুরে রবিউল বেপারী নামে এক ধর্ষক।

রোববার (০৩ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিয়ের সুযোগ দিতে তাকে জামিন দিয়েছেন। শর্ত অনুযায়ী জামিনে মুক্ত হওয়ার পর তাদের বিয়ে হয়েছে।

আদালত সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের বটতলা এলাকার আবদুর রব বেপারীর ছেলে রবিউল সদর থানাধীন এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেম করতেন। বিয়ের কথা বলে তাকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানালে গত বছরের ২৫ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে পুলিশ ওই দিনই রবিউলকে গ্রেপ্তার করে। কয়েক মাস জেল খাটার পর অবশেষে মেয়েটিকে বিয়ে করার শর্তে জামিন পেয়েছেন রবিউল।

আরও পড়ুন:  ভ্যাকসিন দিতে উচ্চ পর্যায়ে তালিকা হচ্ছে

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর সিদ্দিকুর রহমান জানান, আদালতের অনুমতি নিয়ে ছেলেমেয়ে এবং তাদের উভয় পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি আমলে নিয়ে আদালত রবিউলকে জামিন দিয়েছেন। আদালত চত্বরেই তাদের বিয়ে হয়েছে।

সূত্র: সময় টিভি

আর/০৮:১৪/৩ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language