অপরাধ
দুদকের হাতে পি কে হালদারের ঘনিষ্টজন শংখ বেপারী গ্রেফতার

ঢাকা, ০৪ জানুয়ারি- পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন শংখ বেপারীকে গ্রেফতার করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৪ জানুয়ারি) দুদক কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে দুপুর পৌনে ২টার দিকে তাকে গ্রেফতার দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: পি কে হালদারকে গ্রেফতারে ইন্টারপোলে চিঠি পাঠানো হয়েছে
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করেন উপ পরিচালক সালাউদ্দিন।
এর আগে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আলোচিত এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক এমডি পি কে হালদারের টাকার খোঁজে তার ঘনিষ্টজন ব্যবসায়ী শংখ বেপারীকে জিজ্ঞাসাবাদ করে দুদক। সোমবার দুপুর ১২ টা থেকে সেগুনবাগিচা দুদক কার্যলয়ে শুরু হয় এ জিজ্ঞাসাবাদ। দুপুর ২টায় এ বিষয় বিস্তারিত কথা বলবেন দুদক সচিব।
সূত্র: বাংলানিউজ
আর/০৮:১৪/৪ জানুয়ারি









