টলিউড

‘ভালোবেসে বরবাদ হয়ে গেছেন রোশান’

কলকাতা, ০৪ জানুয়ারি- নতুন বছরের শুরুতেই ফের নেটিজেনদের নজরে শ্রাবন্তী চ্যাটার্জির স্বামী রোশান সিং। গেল বছর সংসার ভাঙার গুঞ্জনের আগে থেকেই দু’জনেই আলাদা থাকছেন, সরিয়ে ফেলেছেন একে অন্যের ছবিও। তবে শ্রাবন্তী ও রোশান সরাসরি কিছু না বললেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পরোক্ষভাবে তাদের রেষারেষি দেখা যাচ্ছে।

আরো পড়ুন:  শ্রাবন্তীর ছেলে লুকিয়ে প্রেম করছেন!

এবার ইনস্টা-তে রিল ভিডিও পোস্ট করে নতুন বছরের শুরুতেই আলোচনায় এসেছেন রোশান। সেখানে দেখা গেছে, ‘রোশান নিজেই নিজেকে ধোঁকা দিয়েছে। ভালোবেসেই নিজে বরবাদ হয়ে গেছে সে। এবং তার পরিণতিতেই সে আজ একা।’ তবে রোশন দাবি করছেন, এটা নিছকই মজা। কিন্তু তার বন্ধুরা তা মানতে নারাজ। ভিডিও দেখেই জোর জল্পনা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।

সূত্র: বিডি প্রতিদিন

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language