জাতীয়

গত এক দিনে দেশে আরো ২০ জনের মৃত্যু

ঢাকা, ৫ জানুয়ারি- করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে। ১৪ হাজার ৪৬২টি নমুনা পরীক্ষা করে এ সময়ে নতুন করে ৯৯১ জন রোগী শনাক্ত হয়েছেন।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর মঙ্গলবার সকাল পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭ হাজার ৬৭০ জনে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ১৭ হাজার ৯২০ জনে।

গত একদিনে আরও ৯৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন; তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬২ হাজার ৪৫৯ হয়েছে।

আরও পড়ুন :  ইরফান সেলিম ইস্যুতে বলতে রাজি নন র‌্যাব ডিজি

দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/৫ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language