জাতীয়

বাবুনগরী-মামুনুল হকদের বিরুদ্ধে মামলার প্রতিবেদন ৩ ফেব্রুয়ারি

ঢায়া, ০৭ জানুয়ারি- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনাইদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে হওয়া দুই মামলার প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

আগামী ৩ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম বাকী বিল্লাহ প্রতিবেদন দাখিলের এই দিন ধার্য করেন।

মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় নতুন এ তারিখ নির্ধারণ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

ভাস্কর্যের বিরোধিতার নামে জুনাইদ বাবুনগরী ও মামুনুল হক জাতির পিতাকে অবমাননা করেছেন অভিযোগে গত ৭ ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দুটি মামলা হয়।

মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও আইনজীবী আব্দুল মালেক বাদী হয়ে এই দুটি মামলা করেন।

আরও পড়ুন :  ব্যারিস্টার মওদুদের জন্য দোয়া চাইলেন কাদের মির্জা

বাদীপক্ষের জবানবন্দি শেষে ৭ জানুয়ারি প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছিলেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৩ নভেম্বর হেফাজতে ইসলামের মহাসচিব মামুনুল হক ও ফয়জুল করীম কর্তৃক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেয়ার হুমকি দেন, যা দেশের সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/৭ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language