বরিশাল

বরিশাল সিটির সাবেক মেয়র এখন কারাগারের মালি

বরিশাল, ০৮ জানুয়ারি- কারাগারের নিয়ম অনুযায়ী সশ্রম কারাবন্দীদের কাজ করতে হয়। সেজন্য বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও বিএনপি নেতা আহসান হাবিব কামালের (৬৫) ৭ বছর সশ্রম কারাদণ্ড হওয়ায় তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ফুল বাগানে মালির কাজ করতে দেওয়া হয়েছে।

আরও পড়ুন :  বুকে তীব্র ব্যাথা নিয়ে সিসিইউতে ভর্তি সম্রাট

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. শাহে আলম বলেন, সশ্রম কারাবন্দীদের কাজের বিনিময়ে সাজা কমে আসে। জেলকোড অনুযায়ী যে যে কাজের জন্য ফিট তাকে সেই কাজেই দেওয়া হয়। তবে সার্বিক দিক বিবেচনা করে সাবেক মেয়র কামালকে পৃথক একটি সেলে রাখা হয়েছে বলেও জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

জানা গেছে, বরিশালের সাবেক মেয়র কামালের দুর্নীতির মামলায় ৭ বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন ২০২০ সালের ৯ নভেম্বর। হার্টে সমস্যাসহ শারীরিক নানা ব্যধিতে আক্রান্ত হওয়ায় মালিক কাজ করতে দেওয়া হয়েছে। গত ১০ নভেম্বর থেকে কারাগারের ফুলবাগান রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত করা হয়েছে।

সূত্র: আরটিভি

আর/০৮:১৪/৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language