দক্ষিণ এশিয়া

হাসপাতালে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত কমপক্ষে ১০ শিশু

মুম্বাই, ০৯ জানুয়ারি – গভীর রাতে হাসপাতালে আগুন লেগে মর্মান্তিক দুর্ঘটনা। হাসপাতালে এসএনসিইউ বিভাগে বিধ্বংসী আগুন লেগে কমপক্ষে ১০ টি শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার। সূত্রের খবর অনুযায়ী, রাত দুটো নাগাদ এই আগুন লাগে। দুর্ঘটনার সময়ে ওই ওয়ার্ডে ১৭ টি শিশু ছিল। এর মধ্যে থেকে ১০ জনকে উদ্ধার করা হয়েছে।

জানা গিয়েছে, রাত দুটো নাগাদ একজন নার্স একটি ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে তিনি হাসপাতালে আধিকারিকদের বিষয়টি জানান। অন্যদিকে আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকল সেখানে যায় এবং উদ্ধার কাজ শুরু করে।

আরও পড়ুন : লন্ডনে ‘জরুরী অবস্থা’ ঘোষণা

ভাণ্ডারা জেলা হাসপাতালে সিভিল সার্জন চিকিৎসক প্রমোদ খান্ডেট জানিয়েছেন, ১৭ টি শিশু সেখানে ভর্তি ছিল। । এদের মধ্যে থেকে ৭ জনকে উদ্ধার করা হয়েছে। ১০ জনের মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশ ও দমকল জানিয়েছে, শর্টসার্কিটের ফলেই এই আগুন লাগে।

গত কয়েকমাসে হাসপাতালে আগুন লাগার একাধিক ঘটনা ঘটেছে। গত নভেম্বর গুজরাতের রাজকোটের কোভিড হাসপাতালে লাগা আগুনে ১১ জনের মৃত্যু হয়।

সুত্র : ওয়ান ইন্ডিয়া
এন এ/ ০৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language