ঝিনাইদহ

‘ভারতের চেয়েও উন্নত হবে বাংলাদেশের রেল’

ঝিনাইদহ, ৯ জানুয়ারি- ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের রেলওয়ে ব্যবস্থা ভারতের চেয়েও উন্নত হবে। যে অনুযায়ী রেলে বিনিয়োগ চলছে, সে ধারা অব্যাহত থাকলে আগামী ১০ বছরের মধ্যে উন্নত রেল ব্যবস্থা করা হবে বলে আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. শামছুজ্জামান।

শনিবার (০৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহ কালীগঞ্জের বারোবাজার রেলওয়ে স্টেশনে কৃষিপণ্য পরিবহণের জন্য লাগেজ ভ্যান সংযুক্ত বিষয়ক অংশীজন সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরও পড়ুন : সাঈদ খোকন ও কাদের মির্জাকে নিয়ে অস্থির আওয়ামী লীগ

তিনি বলেন, বাংলাদেশের রেলওয়ের কারিগরি মান ইউরোপসহ আন্তর্জাতিক মানের সমতুল্য। দেশের রেলওয়ের আধুনিকায়নে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এভাবে চললে আমাদের দেশের রেল ব্যবস্থা উন্নত হতে বেশি সময় লাগবে না।

অংশীজন সভায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক মিহিরকান্তি গুহ, রেলওয়ের রাজশাহী আরএনবি’র চিফ কমাডেন্ট আশাবুল ইসলাম, পশ্চিমাঞ্চলের প্রধান বৈদ্যুতিক প্রকৌশলী মুহাম্মদ শফিকুর রহমান, চিফ কমার্শিয়াল ম্যানেজার মোহাম্মদ আহছান উল্যা ভূঞাঁ, প্রধান যন্ত্র প্রকৌশলী মোহাম্মদ কুদরত-ই খুদা, প্রধান প্রকৌশলী আল ফাত্তাহ মো. মাসউদুর রহমান, চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট শহিদুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language