নাটক

মিটিংয়ে ‘সরবরাহ’ করেন সুন্দরী মেয়ে, নাটকের নাম ‘কর্পোরেট গার্লস’

ঢাকা, ১১ জানুয়ারি- ছোটপর্দার অভিনেতা মুকিত জাকারিয়া এবং অভিনেত্রী নুসরাত জান্নাত রুহী, সামিনা বাশার ও যুথী সম্প্রতি জুটিবেঁধে অভিনয় করেছেন ‘কর্পোরেট গার্লস’ নামের একটি একক নাটকে। এতে আরো অভিনয় করেছেন জাহিদ ইসলাম, আনোয়ার, তারিকুল বনি প্রমুখ। ক্রাউন এন্টারটেইনমেন্ট প্রযোজিত নাটকটি রচনা ও পরিচালনা করেছেন অনিক বিশ্বাস। ক্যামেরায় ছিলেন ইসমাইল হোসেন লিটন।

আরও পড়ুন :  অভিনেত্রী আশাকে যেভাবে ধাক্কা দিল ট্রাক (ভিডিও)

গল্পে দেখা যাবে, মাইনুল নামের এক লোক এই শহরে ব্যবসা করেন। তার কাজ হলো শহরের বিভিন্ন ধরনের কর্পোরেট সেক্টর থেকে শুরু করে নানান ব্যবসায়ীক মিটিংগুলোতে সুন্দরী মেয়ে উপস্থিত করা। তেমনি এখানে তিনটি মেয়ে আছে যারা হলেন রুহী, আলিয়া ও নিলুযারা কিনা টাকার বিনিময়ে কেবল এইসব মিটিংগুলোতে এটেন্ড করে এবং মোটা টাকা নেয়। তাদের একত্রে ‘কর্পোরেট গার্লস’ বলা হয়।

তাদের এই কর্পোরেট গার্লস হয়ে ওঠার পেছনে আসলে একটি করে গল্প থাকে যা সমাজের মানুষ জানে না। তবু তারা এগিয়ে যায় মানুষের হয়ে পুতুলের মত কথা শোনার। মূলত এই ধরনের কাল্পনিক ঘটনা নিয়ে নাটকের গল্প গড়ে উঠেছে। নির্মাতা সূত্রে জানা গেছে, নাটকটি খুব শিগগিরই চ্যানেল নাইনের পর্দায় প্রচার হবে।

সূত্র: পূর্বপশ্চিমবিডি

আর/০৮:১৪/১১ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language