ঝিনাইদহ

শৈলকুপায় কাউন্সিলর প্রার্থীর ভাইকে কুপিয়ে হত্যা

ঝিনাইদহ, ১৪ জানুয়ারি- ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনি সহিংসতায় লিয়াকত হোসেন বল্টু (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আসন্ন পৌর নির্বাচনে কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই আওয়ামী লীগ কর্মী বল্টুকে প্রতিপক্ষ কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৩ জানুয়ারি) রাতে বল্টুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার তাপস কুমার সরকার।

নিহত বল্টু শৈলকুপা উপজেলার ষষ্টিবর গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে। বর্তমান তারা কবিরপুরে বসবাস করছেন। স্থানীয় নুরজাহান ক্লিনিকের মালিক তারা।

পুলিশ জানায়, বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনি অফিসে বসেছিলেন বল্টু। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থক বাপ্পির নেতৃত্বে একদল সন্ত্রাসী বল্টুকে কুপিয়ে জখম করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন : আওয়ামী লীগের কমিটি থেকে নিজের ও স্ত্রী-সন্তানের নাম বাদ দিতে শামীম ওসমানের চিঠি

জানা গেছে এই নির্বাচনে শওকত হোসেন ও আলমগীর হোসেন বাবু কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচারাভিযান চালাচ্ছেন। তারা উভয়েই নৌকা প্রতীকের মেয়র প্রার্থীর সমর্থক বলে জানা গেছে।

এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ‘বল্টু নামের এক ব্যক্তি মারা গেছেন খবর শুনেছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’

সূত্র: বাংলা ট্রিবিউন

আর/০৮:১৪/১৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language