টলিউড

মিথিলার পোস্ট করা ভিডিওতে নতুন ভূমিকায় সৃজিত

কলকাতা, ১৬ জানুয়ারি- ভারতের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি। নির্মাণের পাশাপাশি নানা কাজেও পারদর্শী সে। যার প্রমাণ ইতিমধ্যেই দিয়েছেন সৃজিত। এর আগে, ঘরোয়া আড্ডায় তাকে দেখা গেছে হারমোনিকা বাজাতে। তবে এবার এই পরিচালককে পাওয়া গেল গায়কের ভূমিকায়। স্ত্রী মিথিলার পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে, গায়ক অনুপম রায়ের সঙ্গে গান গাইছেন সৃজিত।

আরও পড়ুন :  সিকিম বেড়াচ্ছেন সৃজিত-মিথিলা ও আইরা

জানা গেছে, ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আয়োজন করা হয় ‘সিনেমার জন্য গান, গানের জন্য সিনেমা’ শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠান। সেখানেই অনুপম রায়ের সঙ্গে সৃজিত গেয়ে শোনান তার ‘২২ শ্রাবণ’ ছবির ‘গভীরে যাও’ গানটি। চলচ্চিত্র উৎসবের মঞ্চে গায়ক-পরিচালকের এই সুরেলা মুহূর্তটি ক্যামেরাবন্দী করেন নির্মাতা রাজ চক্রবর্তী।

‘সিনেমার জন্য গান, গানের জন্য সিনেমা’ অনুষ্ঠানে সৃজিত-মিথিলা, রাজ চক্রবর্তী ছাড়াও দেখা গেছে গায়ক শিলাজিৎ, গায়িকা জয়তী চক্রবর্তী, উজ্জয়িনী মুখোপাধ্যায়কে।

সূত্র: আমাদের সময়

আর/০৮:১৪/১৬ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language