বলিউড

প্রজাতন্ত্র দিবসে ভুল টুইটে সমালোচনার মুখে শিল্পা শেঠি

মুম্বাই, ২৮ জানুয়ারি – অনেকদিন অভিনয় থেকে দূরে বলিউড তারকা শিল্পা শেঠি। তার পরও যখন যা করেন, তা নিয়েই আলোচনায় থাকেন তিনি। শরীরচর্চার ভিডিও প্রকাশ, রিয়েলিটি শো’র বিচারক হওয়া থেকে শুরু করে নিজস্ব ব্যবসা বাড়াতে নতুন রেস্তোরাঁর উদ্বোধন- সবকিছু নিয়েই আলোচনায় ছিলেন তিনি।

কিন্তু এবার আলোচনায় এসেছেন একটি ভুলের কারণে। গত ২৬ জানুয়ারি ছিল ভারতের ৭১তম প্রজাতন্ত্র দিবস। ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর এই দিনে ভারতের সংবিধান কার্যকর হয়। তারপর থেকে প্রতি বছর ২৬ জানুয়ারি নানা আয়োজনের মধ্য দিয়ে প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হচ্ছে।

আরও পড়ুন: সলমন খান ও জ্যাকলিনের ঘনিষ্ঠতা ভিডিও ফাঁস হল সোশ্যাল মিডিয়ায়

অনেকের মতো শিল্পা শেঠিও এদিন ভারতের জনগণকে শুভেচ্ছা জানাতে পিছিয়ে থাকেননি। কিন্তু ভুল করে বসেছেন টুইটারে প্রজাতন্ত্রের জায়গায় স্বাধীনতা দিবস লিখে।

২৬ জানুয়ারি টুইটারে তিনি লিখেছেন, ‘৭২তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা।’ যা দেখার পর অনেকে যেমন বিস্মিত হয়েছেন, তেমনি নিন্দাও জানিয়েছেন এমন একটি ভুল করে বসার জন্য। অবশ্য এই ভুলের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল হওয়ার পর শিল্পাও ভুল সংশোধন করে নিয়েছেন। তারপরও সমালোচনা থামেনি।

এন এইচ, ২৮ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language