বলিউড

এবার বিগ বাজেটের বলিউডের সিনেমায় ‘বাহুবলী’

মুম্বাই, ২৮ জানুয়ারি – ‘বাহুবলী’ সিনেমা সিরিজের দুর্দান্ত সাফল্যর পর ভারতজুড়ে তুমুল জনপ্রিয় নাম প্রভাস। তার আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। করোনা লকডাউনের দীর্ঘকালীন বিরতি শেষে মাস খানেক আগেই শুটিং সেটে ফিরেছেন এ নায়ক।

কিছুদিন আগেই পূজা হেজের বিপরীতে রাধা কৃষ্ণ পরিচালিত ‘রাধে শ্যাম’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শিগগিরই শুরু করতে যাচ্ছেন প্রশান্ত নীল নির্মিত ‘সালার’ সিনেমার শুটিং। হাতে আছে ওম রাউতের ‘আদিপুরুষ’ সিনেমাটিও।

এবার জানা গেল বলিউডভিত্তিক একটি বিগ বাজেটের সিনেমায় দেখা মিলবে তার। এই সিনেমাটি নির্মাণ করবেন ‘ওয়ার’খ্যাত নির্মাতা সিদ্ধার্থ আনন্দ।

আরও পড়ুন: বেবি বাম্পের ছবি শেয়ার করে ট্রোলের শিকার কারিনা

সিদ্ধার্থ বর্তমানে ব্যস্ত আছেন শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামকে নিয়ে ‘পাঠান’ সিনেমা নির্মাণে। এর কাজ শেষ করে তিনি শুরু করবেন ‘ফাইটার’ সিনেমা। এখানে তার জুটি হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন।

এরপর নিজের তৃতীয় প্রজেক্ট হিসেবে তিনি শুরু করবেন আরও একটি সিনেমার কাজ। সেখানে তার ইচ্ছে প্রভাসকে চূড়ান্ত করা। সে মতেই নাকি ছক কষেছেন তিনি। এই সিনেমাটিও অ্যাকশনভিত্তিক গল্প নিয়েই তৈরি করবেন সিদ্ধার্থ।

সবকিছু ঠিক থাকলে ছবিটি ২০২২ সালে মুক্তি দেয়ার পরিকল্পনা আছে পরিচালকের। এর প্রযোজনায় থাকছে যশরাজ ফিল্মস। এখানে নায়িকা চরিত্রেও থাকবে চমক।

এন এইচ, ২৮ জানুয়ারি

Back to top button
🌐 Read in Your Language