ইউরোপ

নতুন করোনা শনাক্তের কিট আবিস্কার করলো রাশিয়া

মস্কো, ২৯ জানুয়ারি – বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের নতুন রূপ। যেটি সাধারণ করোনার চেয়ে অনেক বেশি সংক্রামক ও প্রাণঘাতী। অবশ্য এ পর্যন্ত আবিস্কৃত টিকাগুলো নতুন করোনার বিরুদ্ধেও কার্যকর।

তবে বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সুখবর দিয়েছে রাশিয়া। তারা নতুন করোনা শনাক্তের কিট আবিস্কার করেছে। এমনটাই জানিয়েছেন দেশটির স্বাস্থ্যসেবা ওয়াচডগ প্রধান আন্না পেপোভা।

আরও পড়ুন : অক্সফোর্ডের টিকা বয়স্কদের কাজে আসে না: জার্মান মিডিয়া রিপোর্ট

তিনি রাশিয়ার টেলিভিশন চ্যানেলগুলোতে বলেছেন যে, তাদের আবিস্কৃত নতুন করোনা শনাক্তের কিটটি খুবই সহজে ব্যবহারযোগ্য এবং সেটি মাত্র ৪০ মিনিটের মধ্যে কার্যকরভাবে নতুন করোনা শনাক্ত করতে সক্ষম। শিগগিরই এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবে তারা।

রাশিয়ায় গেল ২৪ ঘণ্টায় ১৯ হাজার ১৩৮ জন নতুন করে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৫৭৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট ৩৮ লাখ করোনার রোগী শনাক্ত হয়েছে। মারা গেছে ৭৬ হাজার ৬৫১ জন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৯ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language