বলিউড

৩০ কোটি রুপি লোকসানের মুখে কাজলের সিনেমা

হায়দ্রাবাদ, ৩০ জানুয়ারি – দক্ষিণী সিনেমার পরিচালক কোরাতলা শিবার পরবর্তী ‘আচার্য’ সিনেমাতে অভিনয় করবেন মেগাস্টার চিরঞ্জীবী। শুটিং শুরুর সব প্রস্তুতি নিয়েছিলেন নির্মাতা। কিন্তু করোনা প্রকোপের কারণে সব থমকে আছে। এতে করে মোটা অঙ্কের লোকসানের মুখে পড়তে যাচ্ছেন পরিচালক।

ঠিক সময়ে সিনেমাটির শুটিং শুরু করতে না পারার কারণে অনেকটা হতাশায় সময় কাটছে পরিচালকের। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এ নির্মাতা বলেন—আচার্য সিনেমার এই প্রজেক্টটি আমাকে খুব চাপের মধ্যে রেখেছে।

আরও পড়ুন : জানা গেলো ‘কেজিএফ টু’র মুক্তির তারিখ

সমগ্র ভারতে চলছে লকডাউন। যার কারণে শুটিং শুরু করার কোনো সুযোগ নেই। খুব শিগগির শুটিং শুরু করতে পারার সম্ভাবনাও খুব কম। এই পরিস্থিতি মোটা অঙ্কের অর্থ লোকসান হচ্ছে কোরাতলা শিবার। এ প্রসঙ্গে একটি সূত্র বলেন—শুটিং শুরু না করতে পারার কারণে প্রায় ৩০ কোটি রুপি লোকসান হবে এই পরিচালকের।

গত মাসের শেষের দিকে কাজল আগরওয়াল জানান, সিনেমাটিতে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিনি। তাকে ৬৪ বছর বয়েসি চিরঞ্জীবীর বিপরীতে দেখা যাবে।

সিনেমাটিতে আরো অভিনয় করবেন—মহেশ বাবু, সোনু সুদ, সম্পদ রাজ প্রমুখ। সিনেমাটি ২০২১ সালে মুক্তির কথা রয়েছে।

এন এইচ, ৩০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language