টাঙ্গাইল

বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো মেয়র হলেন সালমা

টাঙ্গাইল, ৩০ জানুয়ারি – টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগের নারী মেয়র প্রার্থী ও প্রয়াত মেয়র মো. সাহাদত হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডিএম শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

শনিবার মির্জাপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের জনপ্রিয় নারী মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।

আরও পড়ুন : পাপুলের দুর্নীতির দায় আওয়ামী লীগের ওপর বর্তায় না : তথ্যমন্ত্রী

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।

সূত্র : যুগান্তর
এন এ/ ৩০ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language