ঢাকা

রাজধানীতে মদের কারখানায় পুলিশের অভিযান, আটক ৬

ঢাকা, ০২ ফেব্রুয়ারি – রাজধানীর ভাটারা এলাকায় অবৈধ মদের কারখানায় অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ সোমবার রাত ১০টার দিকে ভাটারার খিলবাড়ির টেক মুক্তি পল্লীর ইউনিয়ন পরিষদ রোডে অভিযান চালায়।

আরও পড়ুন : যাত্রাবাড়ীতে ৫০ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডিএমপি গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার কে এম হাফিজ আক্তার জানান, সোমবার রাত ১০টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভাটারা থানাধীন খিলবাড়ির টেক মুক্তি পল্লী ইউনিয়ন পরিষদ রোডের বেস্ট ফিউচার স্কুলের কাছে একটি ভেজাল মদের কারখানায় অভিযান চালায় ডিবি গুলশান টিম ও সংশ্লিষ্ট থানা পুলিশ। এসময় দেখা যায়, দুটি ঘিঞ্জি ঘরে পুরনো বিদেশী মদের বোতলে ভেজাল মদ ভরার কাজ চলছে।

এ সময় হাতেনাতে ৬ জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ০২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language