ঢাকা

মোহাম্মদপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে

ঢাকা, ০৫ ফেব্রুয়ারি – রাজধানীর মোহাম্মদপুরে নবোদয় হাউজিংয়ের পাশের বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

আরও পড়ুন : হালকা নাস্তার পর মদ পান করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সেই ছাত্রী

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার এরশাদ হোসেন রাইজিংবিডিকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language