জাতীয়

রাজধানীতে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

ঢাকা, ০৬ ফেব্রুয়ারি – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সাজার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল।

শনিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আয়োজনে রাজধানীর মতিঝিল এলাকায় এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলটি বিএনপির সাবেক মেয়র প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের গোপীবাগের বাসা থেকে শুরু হয়ে মতিঝিল মধুমিতা সিনেমা হলের সামনে গিয়ে শেষ হয়।

আরও পড়ুন : এ বয়সে জেলে যাওয়ার আমার শখ নাই : জাফরুল্লাহ চৌধুরী

ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুল করিম মজুমদার, দক্ষিণ শ্রমিক দলের সভাপতি কাজী মোহাম্মদ আমীর খসরু, সাধারণ সম্পাদক মাহবুব আলম বাদল, সিনিয়র যুগ্ম সম্পাদক বদরুল আলম সবুজ, দফতর সম্পাদক ও ধানমন্ডি থানা সভাপতি আবু কাওসার ভূঁইয়া, মতিঝিল থানা সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ০৬ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language