জাতীয়

করোনায় দেশে আরও ১০ মৃত্যু, শনাক্ত ৩৮৮

ঢাকা, ১০ ফেব্রুয়ারি – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো ১০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ২৩৯ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৩৮৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৩৯ হাজার ১৫৩ জন।

আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন : আলজাজিরার প্রতিবেদনের প্রেক্ষিতে জাতিসংঘকে তদন্তের আহ্বান বিএনপির

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৭১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮৫ হাজার ২৯০ জন।

এর আগে গতকাল মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দেশে আরো ৩৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language