টাঙ্গাইলে পুলিশি বাধায় বিএনপির বিক্ষোভ মিছিল পণ্ড

টাঙ্গাইল, ১১ ফেব্রুয়ারি – টাঙ্গাইলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত জেলা বিএনপির বিক্ষোভ মিছিল পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।
বৃহস্পতিবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের নেতৃতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেতাকর্মীরা সমবেত হয়ে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করলে পুলিশ এসে বাধা এবং নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
আরও পড়ুন : ভাসানীর কন্যা মাহমুদা খাতুন ভাসানীর অবস্থান ধর্মঘট
পুলিশি বাধায় বিক্ষোভ মিছিল করতে না পেরে নেতাকর্মীরা শহরের শান্তিকুঞ্জ মোড়ে সমবেত হয়ে সেখানে সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে।
সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ প্রমুখ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলায় সাজা, সাতক্ষীরার এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ ১০ জন নেতাকর্মী এবং পাবনার ৪৭ নেতাকর্মীকে সাজা প্রদান এবং বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে কারাগারে প্রেরণের প্রতিবাদে টাঙ্গাইল জেলা বিএনপি বিক্ষোভ মিছিলের আয়োজন করে।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১১ ফেব্রুয়ারি









