ফুটবল

চ্যাম্পিয়ন লিগে হচ্ছে না মেসি-নেইমার লড়াই

বার্সেলোনার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে নেইমারকে পাচ্ছে না পিএসজি। থাই ইনজুরিতে পড়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে ম্যাচ থেকে ছিটকে গেছেন ব্রাজিলিয়ান তারকা।

অর্থাৎ লিওনেল মেসি ও নেইমারের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষা বাড়ছে। ন্যু ক্যাম্পে দেখা হচ্ছে না দুই তারকার।

গত বুধবার ফ্রেঞ্চ কাপে কঁয়ের বিপক্ষে ম্যাচে চোট পান নেইমার। এর আগে অ্যাঙ্গেল ডি মারিয়াও ঊরুর চোটে ছিটকে গেছেন ম্যাচ থেকে।

আরও পড়ুন : বায়ার্নের মুকুটে আরেকটি পালক

মাউরিসিও পচেত্তিনোর দল আগামী মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ন্যু ক্যাম্পে বার্সেলোনার বিপক্ষে খেলবে।

পিএসজি জানিয়েছে, ২৯ বছর বয়সী নেইমারের সেরে উঠতে ৪ সপ্তাহ সময় লাগবে। ১০ মার্চ দ্বিতীয় লেগের ম্যাচের আগে তাকে পাওয়ার আশা করছে দলটি।

গত বছর নিজেদের ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলে পিএসজি। যে পথে বড় অবদান ছিল নেইমারের। ১৭ ম্যাচে করেন ১৩ গোল।

সূত্র : দেশ রুপান্তর
এন এইচ, ১২ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language