জাতীয়
অবশেষে গ্রেপ্তার সিকদার গ্রুপের এমডি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – ঢাকায় নেমেই গ্রেপ্তার হলেন সিকদার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রন হক সিকদার। তিনি বাবার মৃত্যুর কারণে ঢাকায় আসেন। একটি হত্যাচেষ্টার মামলার আসামি হওয়ার পর থেকে রন হক পলাতক ছিলেন।
শুক্রবার সকাল ১০টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির গুলশান বিভাগের একটি দল রন হককে গ্রেপ্তার করে।
আরও পড়ুন : রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিয়ে মানবাধিকার কাউন্সিলে রেজুলেশন গৃহীত
ডিবির অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলায়েন বলেন, এক্সিম ব্যাংকের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার অপর আসামি রন হকের ভাই দিপু হক সিকদার দেশে ফেরেননি। এ কারণে তাকে গ্রেপ্তার দেখানো যায়নি।
সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ১৩ ফেব্রুয়ারি







