ক্রিকেট

মিথুনের লড়াই থামালেন কর্নওয়াল

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি – বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ঢাকা টেস্টের তৃতীয় দিনের খেলা চলছে মিরপুর শের-ই-বাংলায়। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়।

সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ- প্রথম ইনিংস: ৪৭ ওভারে ১৪৭/৫ (মুশফিক ৫০*, লিটন ৫*)

আউট: সৌম্য ০, শান্ত ৪, মুমিনুল ২১, তামিম ৪৪, মিথুন ১৫

ওয়েস্ট ইন্ডিজ- প্রথম ইনিংস: ১৪২.২ ওভারে ৪০৯ (কর্নওয়াল ৪*)আউট: ক্যাম্পবেল ৩৬, মোসলে ৭, ব্র্যাথওয়েট ৪৭, মায়ার্স ৫, ব্ল্যাকউড ২৮, বোনার ৯০, ডা সিলভা ৯২, আলজারি ৮২, ওয়ারিকান ২, গ্যাব্রিয়েল ৮।

ব্র্যাথওয়েটের দারুণ ক্যাচে মিথুন সাজঘরে

মুশফিকের সঙ্গে ৭১ রানের জুটি গড়ে সাজঘরে ফিরলেন মোহাম্মদ মিথুন। অফস্পিনার কর্নওয়ালের বল ফরোয়ার্ড ডিফেন্স করতে গিয়ে শর্ট মিড উইকেটে ক্যাচ দেন। সামনে ডাইভ দিয়ে দারুণ দক্ষতায় বল তালুবন্দি করেন ক্যারিবিয়ান অধিনায়ক। মিথুনের ব্যাট থেকে আসে ১৫ রান। তবে এ ইনিংসটি খেলেছেন ৮৬ বলে। গতকাল ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল থামিয়ে এ ব্যাটসম্যান দৃঢ়তা দেখান। আজও তার ব্যাটে তাকিয়ে ছিল দল। শুরুটা ভালো করলেও নিজের দায়িত্ব পুরোপুরি পালন করতে পারলেন না মিথুন। তার আউটের সময় বাংলাদেশের রান ৫ উইকেটে ১৪২।

মুশফিকের ফিফটি

২২তম টেস্ট ফিফটির দেখা পেলেন মুশফিকুর রহিম। দৃঢ় ব্যাটিংয়ে দলের রানের চাকা সচল রাখছেন এ ব্যাটসম্যান। ৮৯ বলে ফিফটি পেয়েছেন ডানহাতি ব্যাটসম্যান। ফিফটির ইনিংসে ছিল ৬ বাউন্ডারি।

জুটির ৫০ রান

তামিম ইকবাল যখন আউট হন তখন দল খাদের কিনারায়। সেখান থেকে চোয়ালবদ্ধ ব্যাটিং করেন মিথুন ও মুশফিক। রান তোলার ক্ষেত্রে কোনো তাড়া দেখাননি দুইজন। এরই মধ্যে জুটির ৫০ রান পূর্ণ হয়েছে তাদের। ১৫০ বলে পঞ্চম উইকেট জুটিতে ৫০ রান এসেছে। যেখানে মুশফিকের অবদান ৩৭, মিথুনের ১১। ৩ রান এসেছে অতিরিক্ত খাত থেকে।

ফলোঅন এড়ানোর লড়াই

ওয়েস্ট ইন্ডিজের করা ৪০৯ রানের জবাবে নেমে প্রথম ইনিংসে পর্যদুস্ত বাংলাদেশ। ১০৫ রানে ৪ উইকেট হারিয়ে অস্বস্তি নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। ফলোঅন এড়াতে বাংলাদেশের করতে হবে আরও ১০৫ রান। সেই লড়াইয়ে নেমেছেন মুশফিক ও মিথুন। দ্বিতীয় দিনের পড়ন্ত বিকেলে তাদের ব্যাটে আশার আলো দেখা যায়। ১২২ বল ও ৮৯ মিনিট ক্রিজে থেকে দারুণ প্রতিরোধ গড়েন তারা। এবার নতুন দিনের লড়াইটা কেমন হয় সেটাই দেখার।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৩ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language