সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে স্পিকারের শোক

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি।
শনিবার এক শোক বার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আরও পড়ুন : সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
উল্লেখ্য, কানাডার ভ্যাংকুভারের একটি হাসপাতালে শুক্রবার ইন্তেকাল করেন তিনি। তিনি অগ্নাশয় ক্যানসারে ভুগছিলেন।
‘প্রজন্ম একাত্তর’ গড়ে তোলায় নেতৃত্বদাতা শাহীন রেজা নূর জামায়াত নেতা আলী আহসান মো. মুজাহিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে সাক্ষী ছিলেন।
এছাড়া,সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এমপি ও চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
অনুরূপ শোক বিবৃতি দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি









