বলিউড

৩ সিনেমার খবর জানালেন সালমান খান

মুম্বাই, ১৪ ফেব্রুয়ারি – এত দিন যা কিছু শোনা যাচ্ছিল সবই বলিউড পাড়ার গুঞ্জন। তবে সেসব গুঞ্জনে যে গাঢ় রঙ ছিল, তা নিশ্চিত করলেন বলিউডের ‘ভাইজান’ সালমান খান।

ভারতের সবচেয়ে জনপ্রিয় ও বিতর্কিত এই রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৪তম সিজনের শেষ দিকে এসে সালমান খান জানিয়েছেন, তাঁর তিন সিনেমার খবর।

আরও পড়ুন : ৩৮ লাখের জন্য সানি লিওনের শুটিংয়ে গুণ্ডাদের হামলা

ভারতের বিনোদনভিত্তিক গণমাধ্যম জানিয়েছে, শনিবারের (১৩ ফেব্রুয়ারি) পর্বে সালমান জানিয়েছেন তিনি ‘পাঠান’ সিনেমার কাজ শুরু করতে যাচ্ছেন। এরপর ‘টাইগার থ্রি’ আর ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার শুটিং করবেন তিনি। সবশেষ যোগ দিবেন ‘বিগ বস’ এর ১৫ তম সিজনের শুটিংয়ে।

এতদিন বলিউড পাড়ায় জোর গুঞ্জন ছিল, যশরাজ ফিল্মসের ব্যানারে বলিউড বাদশাহ শাহরুখ খান ‘পাঠান’ সিনেমার শুটিং শুরু করেছেন। সেখানে অতিথি চরিত্রে দেখা মিলবে বলিউড ভাইজান সালমান খানকে। যদিও সিনেমাটি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা খবর আসেনি। তবে এবার সালমান খান নিজেই সিনেমাটিতে কাজ করার খবর জানালেন।

এদিকে খবর, বলিউডের ‘ভাইজান’ সালমান খানের ‘টাইগার’ সিরিজের ‘টাইগার থ্রি’ সিনেমার শুটিং শুরু হচ্ছে মার্চে। সিনেমাটিতে সালমান খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে খলনায়ক চরিত্রে দেখা মিলবে বলিউড তারকা ইমরান হাশমির। প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের ব্যানারে ‘টাইগার থ্রি’ পরিচালনা করবেন মনীশ শর্মা।

এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language