জাতীয়

করোনার টিকা নিলেন সেনাপ্রধান

ঢাকা, ১৪ ফেব্রুয়ারি – সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) করোনাভাইরাসের টিকা নিয়েছেন। টিকা নেওয়া শেষে তিনি সবাইকে কোনো প্রকার গুজবে কান না দিয়ে টিকা নেওয়ার আহ্বান জানান।

আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন : করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, শনাক্ত ৩২৬

এ ছাড়া দেশের আপামর জনসাধারণ ও সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা টিকা নেওয়ার সুব্যবস্থা করায় সেনাপ্রধান প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া দেশব্যাপী করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির আওতায় সেনাবাহিনী প্রধানের নির্দেশে দেশের সব সম্মিলিত সামরিক হাসপাতালে টিকাদান কার্যক্রম শুরু হয়।

টিকাদান কার্যক্রম শুরুর প্রথম ধাপে গতকাল ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২৬টি টিকাদান কেন্দ্রে সর্বমোট ১৮ হাজার ২৬৯ জন কর্মরত এবং অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর সদস্য ও তাদের পরিবারের সদস্যসহ অন্যান্য অসামরিক ব্যক্তিদের টিকাদান করা হয়।

সূত্র : এনটিভি
এন এইচ, ১৪ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language