নোয়াখালী

নোয়াখালীতে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর আনন্দ মিছিলে হামলা

নোয়াখালী, ১৫ ফেব্রুয়ারি – নোয়াখালীর সোনাইমুড়ীতে বিজয়ী কাউন্সিলর প্রার্থীর আনন্দ মিছিলে হামলা করেছে পরাজিত প্রার্থীর সমর্থকরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভানুয়াই গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

বিজয়ী কাউন্সিলর জহির উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, সন্ধ্যায় নির্বাচনের ফল ঘোষণার পর আনন্দ মিছিলে পরাজিত কাউন্সিলর শ্যামল উদ্দিনের কর্মীরা হামলা চালায়। তারা ভানুয়াই গ্রামের ভূঁইয়া বাড়িসহ আশাপাশে বেশ কয়েকটি বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। এসময় তারা গুলিবর্ষণ ও অগ্নিসংযোগ করে ব্যাপক লুটপাট চালায়। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন : এবার কাদের মির্জার গাড়ি বহরে হামলা

এদিকে পরাজিত কাউন্সিলর প্রার্থী শ্যামল উদ্দিনের কর্মী-সমর্থকদের অভিযোগ, জহির উদ্দিন ভূঁইয়া পুনরায় কাউন্সিলর নির্বাচিত হয়ে তার বাড়ির লোকজন তাণ্ডব চালায়।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গিয়াস উদ্দিন সংঘর্ষের খবর পেয়ে সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

সূত্র : জাগো নিউজ
এন এইচ, ১৫ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language