টিকা গ্রহণে ঝুঁকি নেই : ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

যশোর, ১৮ ফেব্রুয়ারি – যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে করোনার টিকাকেন্দ্র পরিদর্শন করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। এ সময় তিনি বলেছেন, টিকা গ্রাহণে কোনো ঝুঁকি নেই।
বুধবার হাসপাতালের কেন্দ্রগুলোতে টিকা কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।
আরও পড়ুন : বাংলাদেশ – মালদ্বীপ ‘সি-ক্রুজ’ চালুর প্রস্তাব
পরিদর্শন শেষে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা সাংবাদিকদের বলেন, টিকা প্রয়োগের পরও মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকা গ্রহণে কোনো ঝুঁকি নেই। নির্ভয়ে সকলকে টিকা গ্রহণের আহ্বান জানান তিনি।
পরিদর্শনের সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল প্রোগামের পরিচালক (যোগাযোগ) প্রফেসর ডা. রোবেদ আমিন, প্রোগ্রাম ডা. আব্দুল আলিম, ডা. মারুফ আহমেদ খান, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়, সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন, হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. হিমাদ্রী শেখর, তৌহিদুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. আরিফ আহমেদ, যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. রেহেনেওয়াজ প্রমুখ।
সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৮ ফেব্রুয়ারি









