শিক্ষা

ববি শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ, ১৮ ফেব্রুয়ারি – বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

আরও পড়ুন : পলিটেকনিকের হোস্টেল খুলে দেওয়ার নির্দেশ

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়য়ের মূল ফটকের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধন চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাজমুল মিলন, হাসান মাহমুদ, মাহবুব সিকদার এবং নাবিলা বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ১৮ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language