দক্ষিণ এশিয়া

কৃষক বিদ্রোহ : এবার কলকাতায় র‌্যালির হুশিয়ারি

নয়াদিল্লী, ২০ ফেব্রুয়ারি – ভারতজুড়ে কৃষক আন্দোলনের মধ্যে এবার বাংলায় র‌্যালি করার হুশিয়ারি দিয়েছেন বিকেইউ নেতা রাকেশ টিকায়েত।

বৃহস্পতিবার দেশে চার ঘণ্টা রেল রোকো কর্মসূচি পালন করেছেন কৃষকরা। এরপরই রাকেশ টিকায়েত জানিয়েছেন, উত্তর ভারতে ফসল তোলার কাজ শেষ হলেই কলকাতায় যাত্রা করবেন তারা। তাই কৃষকদের প্রস্তুত থাকতে বলেছেন তিনি।

পশ্চিমবঙ্গের কৃষকরাও সঙ্কটের মধ্যে রয়েছেন। তাদের জন্য কৃষক সংগঠন ট্রাক্টর নিয়ে যাবে। ওখানেও কৃষকরা ন্যূনতম সহায়ক মূল্য পাচ্ছেন না।

আরও পড়ুন : কাশ্মীরে গুলি করে ২ পুলিশকে হত্যা

তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকার ভেবেছিল একমাসের মধ্যে কৃষকরা বাড়ি ফিরে যাবেন। কিন্তু কেন্দ্র কৃষকদের ক্ষমতা বুঝতে পারেনি। এখনও যদি সরকার মনে করে যে, কৃষকরা ফিরে গিয়ে ফসল কাটবেন, তাহলে ভুল করছেন। কৃষকরা ফসলও কাটবেন আবার প্রতিবাদও করবেন। বাধা দেয়ার চেষ্টা করলে তারা ফসল পুড়িয়ে দেবেন।

প্রায় তিন মাস ধরে নতুন কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লি সীমান্তে আন্দোলন করছেন কয়েক হাজার কৃষক। এরমধ্যে একাধিক বার কেন্দ্রের সঙ্গে কৃষক সংগঠনগুলির বৈঠক হলেও কোনো সমাধান হয়নি যায়নি।ফলে প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছেন কৃষকরা।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language