জাতীয়

বিএনপির পায়ের তলায় মাটি কর্দমাক্ত : মুক্তিযুদ্ধমন্ত্রী

গাজীপুর, ২০ ফেব্রুয়ারি – সরকার এবং আওয়ামী লীগের পায়ের তলার মাটির অত্যন্ত শক্ত। বরং বিএনপির পায়ের তলার মাটি নরম ও কর্দমাক্ত। এখন তারা ডুবন্ত অবস্থায় আছে। বিএনপি নেতা রুহুল কবির রিজভীর মন্তব্যের জবাবের এক প্রতিক্রিয়ায় শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরীর গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে শহীদ আহসানউল্লাহ মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, যিনি নিজে নিজে বন্দি জীবনযাপন করে, বন্দিত্বের মধ্যে থেকে দিবা স্বপ্ন দেখছেন।

আরও পড়ুন : দেশে আইনের শাসনের নামে অপশাসন চলছে : আমীর খসরু

গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ খেলায় সভাপতিত্ব করেন তরুণ সংঘের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ-আল মামুন মন্ডল। জাতীয় ফুটবল ও আবহানী দলের সাবেক অধিনায়ক শেখ মো. আসলাম ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎ মিস, বাফুফে সদস্য ও কাউন্সিলর মো. নুরুল ইসলাম নুরু প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাসন থানা একাদশ ৪-৩ গোলে টঙ্গী থানা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়নশিপ ট্রফি অর্জন করে।

সূত্র : প্রতিদিনের সংবাদ
এন এইচ, ২০ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language