জাতীয়

শহীদ মিনার এলাকাকে ৫ ভাগ করে র‌্যাবের নিরাপত্তা

ঢাকা, ২০ ফেব্রুয়ারি – শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে র‍্যাব। পুরো এলাকাকে পাঁচটি ভাগে ভাগ করে নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে শহীদ মিনার এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

র‍্যাবের মহাপরিচালক বলেন, বিগত বছরের মতো এ বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ মধ্য রাত থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য সারা দেশে বিভিন্ন শহীদ মিনারে পুষ্পস্থাপক অর্পণসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান উদযাপিত হবে। এ বছর করোনা মহামারির কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হবে। এ উপলক্ষ্যে ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার, আজিমপুর কবরস্থান এলাকাসহ বিভিন্ন কবরস্থানে জিয়ারত ও পুষ্পস্থাপক অর্পণের জন্য জনসমাগম হবে। সাধারণ মানুষের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য শহীদ মিনার এলাকায় যেকোন ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কার্যক্রম ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

আরও পড়ুন : বিএনপিকে জনগণ অনেক আগেই লালকার্ড দেখিয়েছে : কাদের

এলিট বাহিনীর প্রধান বলেন, ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার জন্য র‍্যাবের সার্বিক ব্যবস্থপনায় এই এলাকাকে ৫টি সেক্টরে ভাগ করে অবজারভেশনে চেক পোস্ট সহ বিভিন্ন দলে বিভক্ত করে র‍্যাব সদস্য ও পুলিশের সঙ্গে সমন্বয় করে তিন স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও অন্যান্য নিরাপত্তা সংস্থা আমাদের সঙ্গে দায়িত্বে থাকবে।

তিনি বলেন, যেকোন ধরনের বিশৃঙ্খলা রুখতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‍্যাবের বোমা ডিসপোজাল ইউনিট, র‍্যাবের ডগ স্কয়ার্ড শহীদ মিনার এলকায় প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৮ ফ্রেব্রুয়ারি থেকে সাদা পোশাকে ও ইউনিফর্ম টহলের মাধ্যমে র‍্যাব সদস্যরা শহীদ মিনার এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে জানিয়ে তিনি বলেন, এই এলাকায় সন্দেহজনক সকল হোটেল, গেস্ট হাউস, বস্তি এবং অন্যান্য সন্দেহভাজন স্থানে রেড তল্লাশির মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শহীদ মিনারমুখী রাস্তার মোড়গুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি, ব্যক্তির ব্যাগ পুষ্পস্থাপক ইত্যাদি তল্লাশির মাধ্যমে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে। সার্বিক নিরাপত্তার বিষয়টি সিসিটিভির কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পর্যাবেক্ষণ করা হবে। এছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে র‍্যাবের হেলিকপ্টার প্রস্তুত থাকবে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কোনো ধরনের হুমকি আছে কিনা সাংবাদিকদের এমম প্রশ্নের জবাবে তিনি বলেন, এখন পর্যন্ত কোন হুমকি পাই নাই। তবে আমরা জিনিসকে হালকাভাবে নেই নাই। যেকোন পরিস্থিতি মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিশেষ কোন তথ্য এখনো আমাদের কাছে নেই।

সূত্র : বার্তা২৪
এন এইচ, ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language