গোপালগঞ্জ

গোপালগঞ্জে মহান শহীদ ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালন

গোপালগঞ্জ, ২১ ফেব্রুয়ারি – অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার চেতনা নিয়ে মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে পৌর পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক শাহিদা সুলতানা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আরও পড়ুন : কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি

অপরদিকে, একই সময়ে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাধী সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের শহীদ সদস্য এবং ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।

এরপর মুক্তিযোদ্ধা কমান্ড, জেলা পরিষদ, আওয়ামী লীগ, গোপালগঞ্জ পৌরসভা, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। রাত উপেক্ষা করে শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার চত্ত্বরে ভীড় জমায় শিশু, নারী, পুরুষসহ স্বর্বস্তরের মানুষ।

এছাড়া টুঙ্গিপাড়ায় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছে উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, টুঙ্গিপাড়া পৌরসভা, বাংলাদেশ পুলিশ টুঙ্গিপাড়া থানা, ট্যুরিস্ট পুলিশ টুঙ্গিপাড়া জোন, ‌মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা কৃষক লীগ, পৌর কৃষক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, নির্মাণ শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ পৌর ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ উপজেলা শাখা, মৎস্যজীবী লীগ পৌর শাখা।

শহীদ দিবস উপলক্ষে শহীদ মিনার চত্ত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২১ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language