জাতীয়

জবিতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)।

২১ ফেব্রুয়ারি (শুক্রবার) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

আরও পড়ুন : কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির নেতাকর্মীদের শ্রদ্ধা

এর আগে ১২.০১ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, রেজিস্ট্রার ওহিদুজ্জামান , প্রক্টর মোস্তফা কামাল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও পুষ্পার্ঘ্য অর্পণ করে শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, কর্মচারী সমিতি, সহায়ক কর্মচারী সমিতিসহ অন্যান্য সংগঠন।

এদিকে, বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে একুশে ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উদ্যোগে ‘চেতনায় একুশ’ শীর্ষক অনুষ্ঠানে আবৃত্তি, গান, নাচ ও প্রবন্ধ পাঠের আসর আয়োজিত হয়।

সূত্র : বাংলা ট্রিবিউন
এন এইচ, ২১ ফেব্রুয়ারি

Back to top button
🌐 Read in Your Language