জাতীয়
বিচারপতি আব্দুল হাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ঢাকা, ২১ ফেব্রুয়ারি – শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান, হাইকোর্ট বিভাগের প্রাক্তন বিচারপতি এবং সাবেক আইনসচিব বিচারপতি মো. আব্দুল হাইয়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এক শোক বার্তায় প্রধানমন্ত্রীর কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন : দেশে একদলীয় সরকার প্রবর্তন করা হয়েছে : ইশরাক
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য. আজ শনিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন আব্দুল হাই। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। বৃহত্তর সিলেটের কৃতী সন্তান বিচারপতি মো. আব্দুল হাই বাংলাদেশ শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে দ্বিতীয়বারের মতো দুই বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ২১ ফেব্রুয়ারি







